আমুদরিয়া নিউজ: আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) নির্বিঘ্ন রাখতে এবার স্টেডিয়াম থেকে বাঁদর ও পায়রা দূরে রাখার বিশেষ বাড়তি ব্যবস্থা নিচ্ছে দিল্লির ক্রীড়া কর্তৃপক্ষ। ১৭ থেকে ২৩শে আগস্ট ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।চলতি বছরের জানুয়ারি মাসে ‘ইন্ডিয়া ওপেন’-এর সময় কোর্টের ওপর পায়রার মলত্যাগ করায় খেলা বন্ধ রাখতে হয়েছিল এবং স্টেডিয়ামের ভেতরে বাঁদর দেখা গিয়েছিল। আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি বজায় রাখতে এবং পূর্বের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার আগেভাগেই কড়া ব্যবস্থা নিচ্ছেন আয়োজকরা।
Total Views:
0