আমুদরিয়া নিউজ:ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় রুশ ড্রোন হামলায় একটি গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। বিস্ফোরণের প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩৮০-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গুদামটিতে বিস্ফোরক সামগ্রী ছিল বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে কিয়েভের অন্যত্র রুশ হামলায় দুই বছরের এক শিশু ও ১৪ বছরের এক কিশোরী-সহ আরও তিনজন নিহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
Total Views:
0