আমুদরিয়া নিউজ:দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুনে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাঁর প্রথম সরাসরি সাক্ষাৎ।
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও, এই বৈঠকে পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও পরিস্থিতি ইতিবাচকভাবে দেখার এবং সরাসরি আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছেন। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক ঢাকা-দিল্লি মধ্যে নতুন করে সংলাপ শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Total Views:
0