আমুদরিয়া নিউজ: রাপার নিকি মিনাজ তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্টে মাসে ১০ ডলারের সাবস্ক্রিপশন সেবা চালু করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। কোটিপতি এই তারকাকে অনেকেই “টাকার অভাব” বলে কটাক্ষ করছেন। ধারণা করা হচ্ছে, কনসার্টের বকেয়া বিল ও আইনজীবীদের ফি বাবদ তাঁর বিরুদ্ধে চলা দুটি বড় মামলার খরচ মেটাতেই তিনি ভক্তদের কাছ থেকে এই টাকা তুলছেন। তবে সমালোচনা সত্ত্বেও তাঁর অন্ধ ভক্তরা (বার্বজ) এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দ্রুত সাবস্ক্রিপশন নিচ্ছেন।
Total Views:
0