মানুষের ভোটেই বাংলার পরিবর্তন, বললেন অনুপম খের

আমুদরিয়া নিউজ  : ২৬ বছর পর ফের বাংলা ছবির প্রযোজনায় ফিরেছেন অভিনেতা অনুপম খের। কলকাতায় এসে নিজের নতুন ছবি শুরু থেকে শুরু, বাংলা সিনেমা ও রাজনীতি নিয়ে কথা বলেন তিনি।

অনুপম জানান, বাড়িওয়ালি-র মতো সংবেদনশীল কাজের পর দীর্ঘদিন এমন গল্প পাননি বলেই বাংলায় ফিরতে সময় লেগেছে। কলকাতা ও বাঙালির ভালোবাসার প্রশংসা করে তিনি বাঙালি খাবারের প্রতিও নিজের পছন্দের কথা জানান।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে অনুপম বলেন, এই বদল মানুষই এনেছে, কোনও গোপন পরামর্শ বা সমঝোতার মাধ্যমে নয়। নতুন সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাঁর বক্তব্য, প্রশাসনিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে অনুপম বলেন, তাঁর মতো প্রতিভাবান মানুষ ও গল্পের অভাবেই এতদিন বাংলা ছবিতে কাজ করা হয়নি। টলিউডের সমস্যা, সিনেমায় নিষেধাজ্ঞা এবং ভবিষ্যতে ভালো ছবি তৈরির প্রয়োজন নিয়েও মত প্রকাশ করেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *