একাধিক বিতর্কের পর বদলের পথে বেন স্টোকস

আমুদরিয়া নিউজ  : একের পর এক বিতর্কের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্টের মাঝেই ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান তিনি।

৩৫ বছর বয়সী স্টোকস ট্রেন্ট ব্রিজে ম্যাচ চলাকালীন অবসরের খবর প্রকাশ্যে আসে। এর আগে লন্ডনের একটি নাইটক্লাবের ঘটনার জেরে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে ফিরে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। ড্রেসিংরুমে আবেগঘন বক্তব্যে স্টোকস বলেন, দল ও সতীর্থদের জন্য তিনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন এবং শেষ লড়াইয়েও সবাইকে নিজেদের শতভাগ দেওয়ার আহ্বান জানান। অবসরের খবরের পরই মাঠে নেমে তিনি উইকেটও তুলে নেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *