পঞ্চম দা’-র বায়োপিকে জীবন্ত হবে সুরের জাদু

আমুদরিয়া নিউজ :  বলিউড পরিচালক নিরজ পাণ্ডে  এবার সঙ্গীতশিল্পী আর.ডি. বর্মণ -এর জীবন নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন। এই ছবিতে তাঁর সুর, ব্যক্তিগত জীবন ও অজানা অধ্যায়গুলো বড় পর্দায় তুলে ধরা হবে।

জানা গেছে, ছবিতে ‘পঞ্চম দা’ অর্থাৎ আর. ডি. বর্মনের ভূমিকায় অভিনয় করবেন ফারহান আকতার । তিনি ইতিমধ্যেই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং বর্মনের গায়কী, শরীরী ভাষা ও অভিব্যক্তি অনুশীলন করছেন।

সিনেমাটির কাস্টিং প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যদিও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। যেহেতু এটি একটি সঙ্গীতনির্ভর বায়োপিক, তাই আর. ডি. বর্মনের কালজয়ী গানগুলিই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।

পরিচালকের আগের সফল বায়োপিকগুলির কারণে এই প্রজেক্টকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *