টলিপাড়ায় নতুন বিতর্ক

আমুদরিয়া নিউজ : ‘অভিমান’ বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মানস মুকুল পাল। তিনি একটি ফেসবুক পোস্টে জানান, ২০২৪-২৫ সালে তাঁর একটি গল্প নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর সঙ্গে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হয়েছিল। শুটিংয়ের সময়সূচি নিয়েও প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সম্মতি হয়েছিল বলে তাঁর দাবি।

পরিচালকের বক্তব্য অনুযায়ী, ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছিলেন প্রসেনজিৎ। তবে পরে পরিস্থিতি বদলে যায় এবং এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা সাম্প্রতিক সময়ে পরিচালক সুমন ঘোষ-এর অভিযোগের সঙ্গে মিল রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি।

মানস মুকুল পাল আরও জানান, তাঁর লেখা গল্প ও সম্পূর্ণ চিত্রনাট্য এখনও অভিনেতার কাছেই রয়েছে। আগে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হলেও সুমন ঘোষের অভিযোগ সামনে আসার পর তিনি নতুন করে চিন্তিত হয়েছেন। যদিও তিনি সরাসরি কোনও অভিযোগ তোলেননি, তবু ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবং আশা করেছেন যে তাঁর অভিজ্ঞতার পরিণতি যেন সুমন ঘোষের ঘটনার মতো না হয়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *