আমুদরিয়া নিউজ : বাংলা টেলিভিশনের জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে চলা এই শো-তে একের পর এক সঞ্চালিকা পরিবর্তনের পর এবার নতুন ফরম্যাট ও নতুন উপস্থাপক আনার পরিকল্পনা চলছে।
এর আগে সুদীপা চট্টোপাধ্যায় ও পরে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই শো সঞ্চালনা করেছিলেন। এবার তাঁদের বদলে নতুন ধারণায় শোটি উপস্থাপিত হতে চলেছে বলে জানা যাচ্ছে।
নতুন ফরম্যাটে ‘শাশুড়ি–বৌমা’ জুটি হিসেবে শোনা যাচ্ছে—
শাশুড়ির ভূমিকায় অভিনেতা বিশ্বনাথ বসু
- বৌমার ভূমিকায় অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী
- শো-তে রান্নার পাশাপাশি হাস্যরস ও বিনোদনের উপাদান বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ। তবে নতুন পর্ব কবে থেকে শুরু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।