আমুদরিয়া নিউজ:ব্যবসায়িক বিরোধ ঘিরে আইনি সমস্যায় সেলেনা গোমেজ। পাঁচ বিনিয়োগকারী তাঁর বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলারের প্রতারণার অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, মায়ের সঙ্গে প্রতিষ্ঠিত মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ‘ওয়ান্ডারমাইন্ড’-এর প্রচার ও পরিচালনায় গোমেজ যথাযথ ভূমিকা পালন করেননি।
অভিযোগ অস্বীকার করে গোমেজের আইনজীবী জানিয়েছেন, কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। মামলাটিকে ভিত্তিহীন দাবি করে গোমেজকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
Total Views:
0