কানাডার ভিসা না পেয়ে আটকে ঘানার ফুটবলার

আমুদরিয়া নিউজ : ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ কানাডা ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টি-র ভিসার আবেদন খারিজ করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফলে ১৭ জুন পানামার বিরুদ্ধে ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচে তিনি খেলতে পারবেন না।

ঘানার অন্যান্য ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসা অনুমোদিত হলেও পার্টির আবেদন বাতিল করা হয়েছে। ফিফা জানিয়েছে, আয়োজক দেশগুলোর অভিবাসন নীতিতে তাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই।

তবে আমেরিকা পার্টির ভিসা মঞ্জুর করেছে, তাই ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচগুলোতে খেলতে তাঁর কোনও বাধা নেই।

জানা গিয়েছে, আর্সেনালে খেলার সময় পার্টির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মামলাটি এখনও  আদালতে বিচারাধীন এবং তিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন। ধারণা করা হচ্ছে, এই চলমান আইনি মামলার কারণেই কানাডা তাঁর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে, যদিও কানাডা সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *