আমুদরিয়া নিউজ: ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল। শুক্রবার দলটির সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করার কথা। ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ দলের এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে ৩ অক্টোবর।
ব্রাজিলের দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, ব্রুনো গিমারায়েস, মারকুইনহোসসহ একাধিক তারকা ফুটবলার। তবে চোটের কারণে দলের সঙ্গে কলকাতায় আসেননি বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচকে ঘিরে কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৪টায় ব্রাজিলের অনুশীলন নির্ধারিত রয়েছে।
Total Views:
0