আমুদরিয়া নিউজ: কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে আজ মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সূচি বদল করেছে IFA। দুই দলের ম্যাচটি পিছিয়ে ১৯ সেপ্টেম্বর, শনিবার করা হয়েছে। ম্যাচটি হবে বারাসত স্টেডিয়ামে, বিকেল ৩টেয়।
সুপার সিক্সে এখন পর্যন্ত মোহনবাগান ও মহমেডান—দুই দলেরই ৪ পয়েন্ট করে। গোলপার্থক্যে এগিয়ে রয়েছে মোহনবাগান। শেষ ম্যাচে তাই দুই দলের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Total Views:
0