বয়সকে হার মানিয়ে স্পেন থেকে আফ্রিকা সাঁতরালেন মিলিন্দ সোমান

আমুদরিয়া নিউজ : ৬০ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেসের নজির গড়েছেন  মিলিন্দ সোমান। তিনি সম্প্রতি ‘জিব্রাল্টার প্রণালী’ সাঁতরে পাড়ি দিয়ে স্পেনের তারিফা থেকে মরক্কো উপকূল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করেছেন।

মিলিন্দের ফিটনেসের মূল রহস্য হলো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও সহজ-সরল খাদ্যাভ্যাস। তিনি রিফাইন করা চিনি, জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার ও সফট ড্রিঙ্ক এড়িয়ে চলেন এবং কোনও অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করেন না। দিনের শুরু করেন মৌসুমি ফল দিয়ে, আর দুপুর ও রাতের খাবারে সাধারণ ডাল-ভাত ও সবজি খান।

তিনি কিছু সময় ‘১৬:৮’ ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণ করে ওজনও কমিয়েছিলেন। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত রুটিন এবং প্রতিদিন মাত্র ১০–১৫ মিনিটের সুশৃঙ্খল ব্যায়ামকেই তিনি সুস্থ ও ফিট থাকার অন্যতম চাবিকাঠি বলে মনে করেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *