অভিনেত্রী-বিধায়ক পাপিয়া অধিকারী অসুস্থ

আমুদরিয়া নিউজ : টালিগঞ্জের বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী ডান হাতের মধ্যমায় সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তিনি অপারেশন থিয়েটার থেকে ছবি পোস্ট করায় তাঁর অনুরাগী ও ঘনিষ্ঠদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পাপিয়া জানান, আঙুলে সংক্রমণের কারণে ফুলে যাওয়া ও পুঁজ জমার সমস্যা হয়েছিল। পরে বাঙুর হাসপাতালে তাঁর মাইক্রোসার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন। তিনি চিকিৎসকদের প্রশংসা করে জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং আঙুলের অবশ ভাব কমেছে, যদিও সামান্য ব্যথা রয়েছে। একই সঙ্গে বিধায়ক হিসেবে কাজ সাময়িকভাবে ব্যাহত হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। পাপিয়া জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি স্বাভাবিক কাজে ফিরবেন।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *