আবারও প্রতিবাদের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ: তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করেছে যে ১ জুন রাজ্যের সমস্ত পুরসভা ও পঞ্চায়েত এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২ জুন কলকাতার রানী রাসমণি এভিনিউ -তে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে রাজনৈতিক হিংসার অভিযোগের পাশাপাশি হকার উচ্ছেদ-সহ বিভিন্ন জনস্বার্থের বিষয় তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, আন্দোলনের মাধ্যমে কর্মীদের সংগঠিত করা এবং সাম্প্রতিক হামলার ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাই দলের লক্ষ্য। তবে বৈঠকে অনুপস্থিত বিপুল সংখ্যক বিধায়কের ভূমিকা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *