তৃণমূল আমলের নকশা অনুমোদন নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

আমুদরিয়া নিউজ :  তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ধসে অন্তত ৩ জনের মৃত্যু ও ১৮ জন আহত হওয়ার ঘটনায় বড় প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক তদন্তে নির্মাণের নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে এবং ওই নকশা কীভাবে অনুমোদন পেল তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার পর কলকাতা পুরসভা এলাকায় তৃণমূল আমলে অনুমোদিত সমস্ত চলমান বাণিজ্যিক নির্মাণকাজ আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা পুরসভা, পুলিশ, পূর্ত দফতর, দমকল, সিভিল ডিফেন্স ও কেএমডিএ-র বিশেষজ্ঞদের নিয়ে একটি অডিট কমিটি গঠন করা হবে, যারা সমস্ত বাণিজ্যিক নির্মাণ প্রকল্পের নথি ও বিল্ডিং প্ল্যান পরীক্ষা করবে। নথি ত্রুটিমুক্ত প্রমাণিত হলে ১ অগস্ট থেকে পুনরায় কাজের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি বিল্ডিং প্ল্যান অনুমোদনে অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন এবং ভবিষ্যতে হাওড়া ও বিধাননগর পুরনিগম এলাকাতেও একই ধরনের অডিট চালুর ইঙ্গিত দিয়েছেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *