৩২ কেজি গাঁজা মিলল প্রধাননগরে

আমুদরিয়া নিউজ : শিলিগুড়ি জংশন এলাকা থেকে ৩২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ প্রধাননগর থানার পুলিশ খবর পায়, শিলিগুড়ি জংশন এলাকায় এক যুবক মাদকসহ কলকাতা যাবার বাসের জন্য অপেক্ষা করছে। অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। স্কোয়াশ ভর্তি দুটি বস্তা থেকে উদ্ধার হয় পাঁচ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন ৩২ কেজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকারের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় শশী কর নামে ওই যুবককে। ধৃতের বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে বলে জানা গিয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। অভিযুক্ত ওই মাদক কোচবিহার থেকে নিয়ে এসে কলকাতা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেই জানা গিয়েছে।।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *