বাড়িতেই চিকিৎসাধীন অভিষেক

আমুদরিয়া নিউজ:  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক   বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। সোনারপুরে এক কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগের পর তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভর্তি করা হয়নি। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাঁকে বাড়ি পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন, ব্যথার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। সাংবাদিক সূত্রে জানা যায়, রাতে তাঁর বমিভাব ছিল এবং কিছু সময় অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়।

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *