আমুদরিয়া নিউজ: কলকাতার তিলজলা টালিখোলা মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়িতে মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বেশ কয়েকজন গুরুতর জখম হন এবং তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। বাকি তিনজন এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।আগামীকাল সকাল ১১টার মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।