আমুদরিয়া নিউজ: মুর্শিদাবাদের বহরমপুরে এক হোটেল ব্যবসায়ী দীর্ঘদিন ভুয়ো পরিচয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা তুলছিলেন বলে অভিযোগ উঠেছে। সরকারি যাচাই প্রক্রিয়ায় বিষয়টি সামনে আসার পর পুলিশ রাকিবুল শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালত nvm আবেদন খারিজ করে তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। স্থানীয়দের একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে।