অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ‘পরিবার’ নিয়েই বাড়ছে বিভ্রান্তি

আমুদরিয়া নিউজ : অন্নপূর্ণা ভাণ্ডার  প্রকল্পের ১২ পাতার আবেদনপত্র প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে বিভ্রান্তি। কারণ, এই ফর্মে শুধু আবেদনকারীর নয়, পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত ব্যক্তিগত তথ্য জমা দিতে বলা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, আয়, পেশা, স্বাস্থ্য বিমা— প্রায় সব তথ্যই দিতে হবে আবেদনকারীকে। আর সেখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ‘পরিবার’ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে? ফর্মের ১২ নম্বর পাতায় এই বিষয়ে আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পরিবার বলতে এমন একদল মানুষকে বোঝানো হচ্ছে যারা সাধারণত একসঙ্গে থাকেন এবং একই রান্নাঘরের খাবার খান।

তবে এই সংজ্ঞা সামনে আসার পর বাস্তব জীবনের নানা জটিল পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বিভ্রান্তি থাকলে স্থানীয় বিএলও-র সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে ফর্ম পূরণ করতে হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *