আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চালু হতে চলেছে কেন্দ্রীয় ‘বিদ্যাঞ্জলি প্রোগ্রাম’। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের মাধ্যমে স্বেচ্ছাসেবক, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান স্কুলের উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারবে। শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্সের পাশাপাশি বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী দেওয়ার সুযোগও থাকবে। পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণেও সহযোগিতা করা যাবে।
স্কুলগুলিকে বিদ্যাঞ্জালি পোর্টাল-এ UDISE+ কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবকদের বাছাই করে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাইয়ের পর অনুমোদন দেওয়া হবে। রাজ্যের সব জেলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।