আমুদরিয়া নিউজ: রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী আপাতত গ্রেপ্তারির হাত থেকে স্বস্তি পেলেন। কলকাতা হাই কোর্টে আগামী ১৯ জুন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও গ্রেপ্তারিমূলক পদক্ষেপ না করার মৌখিক নির্দেশ দিয়েছে। আগাম জামিনের আবেদনের শুনানিতে রাজ্যের তরফেও আদালতে একই ধরনের আশ্বাস দেওয়া হয়।
এই মামলায় অদিতি ও দেবরাজের হয়ে সওয়াল করেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালত একইসঙ্গে তাঁদের সম্পত্তি সংক্রান্ত তদন্তের অগ্রগতির রিপোর্টও তলব করেছে।
Total Views:
0