ফল বেরোলেই উড়বে রং

আমদরিয়া নিউজ : দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। শাসক তৃণমূল না বিজেপি— কার দখলে যাবে বাংলার মসনদ, তা জানতে এখন অপেক্ষা শুধু ফলাফলের। আর সেই ফল ঘোষণার দিনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের তমলুকে যেন শুরু হয়ে গেছে আগাম উৎসবের প্রস্তুতি। বাজারে সবুজ, গেরুয়া-সহ নানা রঙের আবিরের চাহিদা হু হু করে বাড়ায় ব্যস্ত হয়ে উঠেছে স্থানীয় আবির তৈরির কারখানাগুলি।

দোল বা হোলি উৎসবকে ঘিরে বছরে মাত্র চার মাস এই কারখানাগুলিতে কাজ চলে— উৎসবের কয়েক মাস আগে থেকে শুরু হয় উৎপাদন, আর দোল মিটতেই বাকি সময় কারখানায় নেমে আসে নিস্তব্ধতা।

তবে এবারে বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে বাড়তি বাজারচাহিদায় বদলে গিয়েছে সেই চেনা চিত্র। বিশেষ করে সবুজ ও গেরুয়া রঙের আবির তৈরিতে জোর দেওয়া হচ্ছে।কারখানার মালিক সাধন চন্দ্র গুড়িয়ার কথায়, ফলাফলের দিনেই রঙের আসল চাহিদা বোঝা যায়, তবে তাঁর অনুমান এ বার সবুজ আবিরই বেশি বিকোবে— তাই তিনি শুধুমাত্র সবুজ আবির তৈরিতেই জোর দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *