নির্বাচন মিটতেই জ্বালানির আগুন

আমুদরিয়া নিউজ: ভোটপর্ব শেষ হতেই ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা। কেন্দ্র ইতিমধ্যেই রান্নার গ্যাসে প্রায় হাজার টাকা দাম বাড়িয়েছে, এবার পেট্রল-ডিজেলের দামও লিটারপিছু ৪-৫ টাকা বাড়তে পারে বলে জোর জল্পনা। সরকারি সূত্রে ইঙ্গিত, এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।  একই সঙ্গে ১৪ কেজির LPG সিলিন্ডারের দামও ৪০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা মধ্যবিত্তের মাসিক খরচে বড় চাপ ফেলবে বলেই অনেকে মনে করছেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত তেল সংকটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়লেও এতদিন দেশীয় বাজারে পেট্রল-ডিজেলের দাম স্থির রেখেছিল কেন্দ্র। তবে পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হতেই জ্বালানির দাম পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলে সরকারি সূত্রের দাবি।  ৫ থেকে ৭ দিনের মধ্যেই লিটারপিছু প্রায় ৪-৫ টাকা মূল্যবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *