আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ার বালির একটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হওয়ায় উত্তেজনা ছড়ায়। ভোটারদের বিক্ষোভ সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ২ জনকে গ্রেফতার করা হয়।
ঘটনার জেরে ১৫২, ১৫৩ ও ১৫৪ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং ২ জনকে গ্রেফতার করা হয়। বিশাল পুলিশ বাহিনী ও হাওড়া পুলিশ কমিশনারেট মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন সূত্রে জানা যায়, এখন পরিস্থিতি স্বাভাবিক এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।