‘মহিষাসুর যতই আসুক, শেষ হাসি মা দুর্গার

আমুদরিয়া নিউজ: ভোট দিয়েই বিজেপিকে তীব্র খোঁচা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল সাতটা নাগাদ স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে আরবানার বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। বুথ থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মহিষাসুরমর্দিনী’ বলে উল্লেখ করে শুভশ্রী বলেন, অসুরশক্তি বারবার এলেও শেষ পর্যন্ত জয়ের মুকুট মা দুর্গারই থাকে— আর সেই ইঙ্গিতেই পদ্মশিবিরকে কটাক্ষ করেন অভিনেত্রী।

২০২১-এর পরাজয়ের ধাক্কা সামলে ২০২৬-এ বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপি বাঙালি অস্মিতা, সংস্কৃতি ও মাতৃশক্তির প্রতীক ব্যবহার করে প্রচার চালালেও, সেই প্রসঙ্গেই অভিনেত্রী পাল্টা স্মরণ করালেন দুর্গা-মহিষাসুরের লড়াই-কে।৪ মে ভোটের ফল ঘোষণার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কথাতেই স্পষ্ট, এবারের নির্বাচনী মার্কশিটে তৃণমূলের জয় নিয়েই আশাবাদী তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *