স্কুলে রক্তাক্ত ছাত্রকে ঘিরে চাঞ্চল্য

আমুদরিয়া নিউজ : নদিয়ার ২ নম্বর চকের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রথম শ্রেণির ছাত্র আহত হয়ে রক্তাক্ত  অবস্থায় বাড়ি ফেরে বলে অভিযোগ উঠেছে।

 শুক্রবার বেলা ১১টার দিকে ক্লাস চলাকালীন এক ছাত্র আচমকা পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং চোখের পাশ ফেটে রক্তপাত শুরু হয়। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষিকা তাকে প্রাথমিক চিকিৎসা দেননি এবং বিষয়টি তার পরিবারকেও জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা না দেওয়া এবং পরিবারের সদস্যদের খবর না দেওয়ার পাশাপাশি দুপুর ১টার আগেই তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষিকা স্কুল ত্যাগ করেন। এই অমানবিক আচরণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *