অন্নপূর্ণা যোজনার পরিষেবা শুরু বুধবার

আমুদরিয়া নিউজ: বুধবার থেকে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্লকভিত্তিক মহিলাদের হাতে এই প্রকল্পের সুবিধা তুলে দেবেন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ১২ পাতার আবেদনপত্র বিতরণ করছেন এবং পূরণ করা ফর্ম সংগ্রহও করবেন।প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে ২২টি জেলার জন্য ২২ জন সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুবিধা পেতে আবেদনকারীদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের তথ্য, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদন জমার পর প্রশাসনের পক্ষ থেকে নথি যাচাই করা হবে। উদ্বোধনের দিন প্রতিটি ব্লক ও মিউনিসিপ্যালিটিতে ১০০ জন করে মহিলা উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *