আমুদরিয়া নিউজ : বীরভূমের সিউড়িতে ডি সি আর সি (DCRC) কেন্দ্রে জমায়েতের পর গন্তব্যে যাওয়ার বাস না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। জানা গিয়েছে, সিউড়ি থেকে রামপুরহাট, নলহাটি ও কোটাসুরের ডিউটিতে যাওয়ার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েন তারা। ক্ষুব্ধ ভোটকর্মীরা সিউড়ি ডি সি আর সি-র সামনে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার। তিনি ভোটকর্মীদের সঙ্গে কথা বলে দ্রুত বিকল্প বাসের ব্যবস্থা করার আশ্বাস দেন। এরপরই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।