আমুদরিয়া নিউজ : সল্টলেকের আনন্দলোক হাসপাতালে দ্বিতীয় তলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং রোগীদের নিরাপদে অন্যত্র সরানো হচ্ছে। কেউ আটকে আছে কিনা তাও খতিয়ে দেখছে দমকল কর্মীরা। জানা গিয়েছে, আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আপাতত লিফট বন্ধ রাখা হয়েছে এবং রোগীদের পাশের DL ব্লকের একই হাসপাতালের অন্য ভবনে সরান হয়েছে। চ্যানেল-স্যালাইন হাতে অনেক রোগী রাস্তায় বসে আছেন। আগুনের কারণে কালো ধোঁয়ায় একের পর এক ওয়ার্ড ঢেকে গেছে।