মমতা-অভিষেকের বাসভবনে আধাসেনা মোতায়েন কমিশনের

আমুদরিয়া নিউজ:  বাংলার নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে পরিবর্তনের ইঙ্গিত মিলতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। কোথাও গণনাকেন্দ্রে তৃণমূল প্রার্থীদের আক্রান্ত হওয়ার অভিযোগ, কোথাও আবার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। অশান্তি রুখতেই কমিশনের এই কড়া পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *