আমুদরিয়া নিউজ : নয়ডার গৌর সিটি–২-এ এক রাতে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি হিজাব পরা মুসলিম দম্পতিকে হেনস্তা করেন, তাদের পরিচয়পত্র চান এবং বাইকের চাবি ছিনিয়ে নেন। সেই সময় পাশ দিয়ে যাওয়া ২৩ বছরের সৌম্যা একা ওই ঘটনার প্রতিবাদ করেন। পরে দম্পতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, সউম্যার এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিককে সামনে এনেছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেও মানুষ তীব্র প্রতিক্রিয়ার শিকার হতে পারে।ভিডিও ভাইরাল হওয়ার পর সৌম্যা সাহসিকতার জন্য প্রশংসার বদলে অনলাইনে তীব্র অপমান, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েন। তিনি জানান, এক মদ্যপ ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সত্ত্বেও তাকে এখন এমন হুমকি দেওয়া হচ্ছ। সে কারণে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।