আমুদরিয়া নিউজ : ফ্রিজে কাঁচা মাছ ও মাংস রাখার পাশাপাশি জমে থাকা বরফও দুর্গন্ধের কারণ হতে পারে।যা খাবারের সঙ্গে মিশে স্বাদ নষ্ট করে। আজ কিছু সহজ উপায় তুলে ধরা হল যাতে খাবার ফ্রেশ রাখা যায়।
১। ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য একটি বাটিতে নুন ও কফি মিশিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে, টুথপিক দিয়ে ছিদ্র করে ফ্রিজে রাখলে দুর্গন্ধ কমে যায়।
২। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি কাচের বাটিতে গ্রেট করা লেবুর খোসা রেখে দিলে দু-তিন দিনের মধ্যে এটি ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করবে।
৩। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এক কোণে ভ্যানিলা এসেন্সে ভেজানো তুলোর একটি টুকরা রেখে দিন; এতে বাজে গন্ধের পরিবর্তে মিষ্টি সুবাস ছড়াবে ।