এবার বাহুবলী-পুষ্পাকেও চ্যালেঞ্জ জানাবে ‘ধুরন্ধর ২’

আমুদরিয়া নিউজ: ‘ধুরন্ধর’-এর সাফল্যের ওপর ভর করে ‘ধুরন্ধর ২’ বড় প্রত্যাশা নিয়ে মুক্তি পায়।আদিত্য ধর এর পরিচালনায় এই স্পাই থ্রিলারটি দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। ভারতীয় বক্স অফিসে ১০০০ কোটির মাইলফলক ছোঁয়া প্রথম ছবিতে পরিণত হয়। মুক্তির ১৮ দিন পরেও এর সাফল্য ও জনপ্রিয়তা একই রকম আছে।

গত ১৯ মার্চ মুক্তির পর ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে তার  অবস্থান ধরে রেখেছে। মুক্তির ১৮তম দিনে ছবিটি ২৮.৭৫ কোটি টাকা আয় করে। সাধারণত দুই সপ্তাহ পর আয় কমে গেলেও এই ছবি ব্যতিক্রম, কারণ রণবীরের অ্যাকশন এখনও দর্শকদের আকর্ষণ করছে।

বিশেষজ্ঞদের মতে ,ছবিটির দুর্দান্ত অগ্রগতির কারণে, এটি ভবিষ্যতে বাহুবলী-পুষ্পাকেও ছাড়িয়ে যেতে পারে। এখনও সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *