শিশু বয়সে প্রথম পারিশ্রমিক ছিল ১০০ টাকা

আমুদরিয়া নিউজ : ৯২ বছর বয়সে থামল সুরযাত্রা, না ফেরার দেশে আশা ভোঁসলে। মাত্র ১০ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন। মারাঠি ছবি ‘মাজা বাল’,পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা। কঠিন জীবনসংগ্রামের পর গড়ে উঠেছে কোটি টাকার সম্পত্তি। জানা গিয়েছে,  আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা। তাঁর মুম্বই ও পুণেতে বাড়ি রয়েছে। এছাড়া তাঁর একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট ছিল, যা পরবর্তীতে তিনি বিক্রি করে দেন। আশা ভোঁসলে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক মঞ্চেও শেষ বয়স পর্যন্ত পারফর্ম করেছেন। তিনি দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশে লাইভ শো করেছেন এবং বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *