টিক্কা নরম রাখার গুরুত্বপূর্ণ টিপস

 আমুদরিয়া নিউজ : বাড়িতে নরম ও রসালো চিকেন টিক্কা বানানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করলেই কেল্লাফতে। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ টিপস। প্রথমে চিকেনের লেগ পিস বেছে নিয়ে  বড় চর্বিযুক্ত অংশ বাদ দিতে হবে। মাংসের টুকরোগুলো সমান ও মাঝারি আকারে কেটে নিয়ে মেরিনেশনের জন্য লেবুর রস কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এবং নুন দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। পরিমাণ মতো মসলা ব্যবহার করে এবং বেসনের মাধ্যমে মশলার প্রলেপ তৈরি করতে হবে। টক দই থেকে জল ঝরিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে ২-৩ ঘন্টা ফ্রিজে রাখলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে।

বলা ভালো মুকি ফ্লেভার এর জন্য কাঠ কয়লা ও ঘি ব্যবহার করলে তো কথাই নেই। তন্দুর বা গ্যাসের আজ ভালোভাবে গরম করে মাংস সেঁকে, নরম রাখার জন্য মাঝে মাঝে ঘি বা মাখন ব্রাশ করতে হবে। ব্যাস তাহলেই গরম গরম পরিবেশন করুন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *