ইরানি হামলায় ধ্বংস আমেরিকার অত্যাধুনিক বিমান

আমুদরিয়া নিউজ : সৌদি আরবে অবস্থিত মার্কিনি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি বিমান ধ্বংস করল ইরান। জানা গিয়েছে, গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই হামলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) ধ্বংস হয়ে যায়। যা এতদিন আকাশপথে নজরদারি ও আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য ব্যবহৃত হত। এমন একটি গুরুত্বপূর্ণ বিমান হারানো যুক্তরাষ্ট্রের জন্য একটি বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ওই বিমান ঘাঁটিতে হামলা চালানোর ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। পরে তারা দাবি করে, তাদের হামলায় একটি নজরদারি বিমান এবং একাধিক জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে। এই ঘটনার পর থেকেই মার্কিন মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ওয়াশিংটনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *