ইরানের তেলে নিজেদের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

আমুদরিয়া নিউজ : ইরানের তেলের নিয়ন্ত্রণ এবার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন ট্রাম্প। প্রয়োজন হলে দেশটির প্রধান তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপটিও দখলে নিতে পারেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এরকমই হুঁশিয়ারি দিয়েছেন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার সবচেয়ে প্রিয় কাজ হলো, ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়া। খারগ দ্বীপে মনে হয় না ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখলে নিতে পারি।”

খারগ দ্বীপই ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এই দ্বীপটি থেকেই দেশের বেশিরভাগ তেল বিশ্ববাজারে যায়। বিশেষজ্ঞদের মতে, এই দ্বীপের নিয়ন্ত্রণ আমেরিকা নিজের হাতে নিতে পারলে  ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারবে, পাশাপাশি হরমুজ প্রণালীতেও ইরানের প্রভাব কমাতে সক্ষম হবে। ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য এই কৌশল খুবই কার্যকরি ভূমিকা রাখতে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে অনেকেই এই দাবি মানতে নারাজ। তাদের মতে, আমেরিকা এই ধরণের কোনও পদক্ষেপ নিলে তা আখেরে নিজেদের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে হামলার আশঙ্কা করে যুক্তরাষ্ট্র আগেই ওই অঞ্চলে আরও প্রায় সাড়ে তিন হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছে। সব মিলিয়ে, এই মুহূর্তে খারগ দ্বীপকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *