প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি

আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার র সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পর থেকে এই জল্পনা আরো বেড়ে যায়। তবে দুজনের মধ্যে কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

তবে এবার নিরবতা ভাঙলেন অভিনেত্রী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, নিজের বিয়ে নিয়ে নিরবতা ভেঙেছেন কৃতি। সঞ্চালকের করা প্রশ্নের উত্তরে কৃতি জানান, এখনই বিয়ে নিয়ে তাঁর কোনও তাড়া নেই। তাঁর স্পষ্ট বক্তব্য,  “জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু করার আছে। সময় হলে তবেই তিনি বিয়ে করবেন।”

এছাড়া, ওই অনুষ্ঠানে বলিউডে স্বজনপোষণ নিয়েও কথা বলেন কৃতি। তিনি জানান, অনেক সময় তাঁকে ছবির সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম করলে শেষ পর্যন্ত সুযোগ পাওয়া যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *