আমুদরিয়া নিউজ : ১৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক ‘কমলা নিবাস’, যেখানে প্রথমবার দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁর ছোটপর্দায় প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিল। এবার তা নিশ্চিত হয়েছে। পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি এই ধারাবাহিকে যৌথ পরিবারের গল্প তুলে ধরা হবে।
দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। দেবাদৃতা বসুর সঙ্গে পরমব্রতর নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।