আমুদরিয়া নিউজ : আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজ—এই তিনটি কলেজকে নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সরস্বতী পুজো উপলক্ষে যোগমায়া দেবী কলেজে এসে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবের কথা জানান। তিনি জানান, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে বিধানসভা ভোটের পরই বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে।
এছাড়াও সূত্রের দাবি, আশুতোষ কলেজের অধ্যক্ষের পাশাপাশি শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষদেরও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0