“নেতাজী বেঁচে থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হত?” — জন্মজয়ন্তীর মঞ্চ থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

আমুদরিয়া নিউজ : নেতাজী বেঁচে থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হত? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকে ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসআইআর ইস্যুতে তীব্র প্রশ্ন তোলেন। তিনি নেতাজীর পরিবারের সদস্যদের তলবের প্রসঙ্গ তুলে তা অসম্মানজনক বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, ইতিহাস ও গণতন্ত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে। নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা না করা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, নেতাজির জন্মদিনে এটাই কি মমতার বড় গিফট ?

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *