১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

আমুদরিয়া নিউজ:  বিশ্বের ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আংশিক নিষেধাজ্ঞা জারি হয়েছে আরও সাতটি দেশের নাগরিকদের উপর। বুধবার বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। যে সব দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আংশিক  নিষেধাজ্ঞা জারি থাকবে, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন ও টোগোতে। দুটি তালিকার কোনওটিতেই ভারত, বাংলাদেশ নেই। আগামী সোমবার অর্থাৎ ৯ জুন থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই বিষয়ে বুধবার ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, “এমন কোনও দেশ থেকে অভিবাসীদের ঢুকতে দিতে পারি না, যেখানে আমরা নিরাপদ এবং নির্ভরযোগ্য ভাবে কিছু যাচাই করে দেখতে পারি না। সেই কারণে আমি নতুন প্রশাসনিক নির্দেশিকায় সই করতে চলেছি।’’

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *