বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু! শোকপ্রকাশ মোদির

আমুদরিয়া নিউজ: আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশন চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই শোকের আবহে স্বজনহারাদের পাশে আছি আমি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের জন্য সংবর্ধনার আয়োজন করে কর্ণাটক সরকার। এই সেলিব্রেশনের জন্য লক্ষ লক্ষ সমর্থক জড়ো হন স্টেডিয়ামের বাইরে। সেই সময়ই প্রচুর মানুষ পদপিষ্ট হন। মৃত্যু হয় অন্তত ১১ জনের। জখম হয়েছেন ৫০ জন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *