দিনে মাত্র ৭ হাজার পা হাঁটলেই কমবে ক্যানসারের ঝুঁকি! বলছে গবেষণা

আমুদরিয়া নিউজ: হাঁটা অবশ্যই একটা সাধারণ অভ্যাস। চিকিৎসকরা শরীর ভাল রাখার জন্য রোজ একটু হাঁটার পরামর্শ দেন। কিন্তু জানেন কি, নিয়মিত হাঁটলে কমতে পারে ক্যান্সারের ঝুঁকিও? সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দিনে ৭ হাজার পা হাঁটতে পারলে ক্যানসারের ঝুঁকি কমতে পারে। গবেষকেরা দাবি করেছেন, বাড়িতে বা বাইরে অল্প হাঁটতে পারলে, তা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় জানা গিয়েছে, এ ক্ষেত্রে হাঁটার গতির তুলনায় দূরত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে, দিনে গড়ে ৭,০০০ পা হাঁটলে ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় ১১ শতাংশ কমে যায়। আর ৯,০০০ পা হাঁটলে সেই ঝুঁকি কমে ১৬ শতাংশ। কেউ বেশি পদক্ষেপ হাঁটলে ক্ষতি নেই। কিন্তু কম হাঁটলেও যে উপকার পাওয়া সম্ভব, সে কথাই গবেষণায় ব্যখ্যা করা হয়েছে। গবেষকরা আরও দাবি করেছেন, বাড়িতেও সাংসারিক কাজ করতে করতে হাঁটলে উপকার পাওয়া সম্ভব। হাঁটা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য ঠিক থাকলে ক্যান্সারের কোষ জন্মানোর ঝুঁকি অনেকটাই কমে যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *