পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতা ডিনো মোরিয়াকে তলব মুম্বই পুলিশের

আমুদরিয়া নিউজ: মিঠি নদীর প্রায় ৬৫ কোটি টাকার পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেতা ডিনো মোরিয়ার। সোমবার অভিনেতাকে তলব করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, মিঠি নদীখাত পরিষ্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। রয়েছে তহবিল তছরুপের অভিযোগও। অর্থাৎ, নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, তা কখনও খরচই করা হয়নি। তদন্তে জানা গিয়েছে, ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে। পাশাপাশি, প্রায় ৩ কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ফোনে একাধিকবার কথা হয়েছে ডিনো ও তাঁর ভাই স্যান্টিনো মোরিয়ার। তা তদন্তকারীদের নজরে আসতেই এদিন তলব করা হয়েছিল ডিনোকে। ইতিমধ্যেই মামলায় সিট গঠন করেছে মুম্বই পুলিশ। ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *