দেশের গোপন তথ্য আইএসআইকে পাচার, গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

আমুদরিয়া নিউজ: দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গুজরাটের কচ্ছ এলাকা থেকে সহদেব সিংহ গিল নামে এক যুবককে গ্রেফতার করেছে ওই রাজ্যের এটিএস (সন্ত্রাসদমন শাখা)। ধৃত যুবক গুজরাটেরই বাসিন্দা। তিনি পেশায় স্বাস্থ্যকর্মী। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই স্বাস্থ্যকর্মী বিএসএফ ও ভারতীয় বিমানবাহিনীর সাইটের ছবি ও ভিডিও আইএসআইয়ের হাতে তুলে দিয়েছে। এছাড়াও দেশের সুরক্ষা সংক্রান্ত সংবেদনশীল নানা তথ্য সে পাচার করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আমেদাবাদে আনা হয়েছে। পহলগাম হামলার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে এ পর্যন্ত মোট ১১ জনকে বিভিন্ন রাজ্য থেকে পাকড়াও করা হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *