পদত্যাগ করছেন না ইউনুস! জানালেন বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা

আমুদরিয়া নিউজ: পদত্যাগ করছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। এমনটাই জানালেন সে দেশের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ইউনূস। সেই বৈঠক শেষে সাংবাদিকদের ওয়াহিদউদ্দিন জানিয়েছেন, ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন। কেউ পদত্যাগ করছেন না। ওয়াহিদউদ্দিন বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন। পদত্যাগ করবেন বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা পালন করতে এসেছি।’’ গত বৃহস্পতিবার ইউনূসের কার্যালয় যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ জানিয়েছিলেন, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করতে পারছেন না তিনি। নাহিদের এই বক্তব্যের পরেই ইউনুসের পদত্যাগ নিয়ে জল্পনা বেড়ে যায়। এদিন জল্পনার অবসান হল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *